সরকারি চাকরির বড় খবর। সীমান্তরক্ষী বাহিনী SSB (Sashastra Seema Bal) ২০২৬ সালের জন্য Constable Tradesman পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবচেয়ে বড় কথা -এই চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ।মোট ৮০০-রও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ:
Sashastra Seema Bal (SSB) এবার Constable Tradesman পদে মোট ৮২৭টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। বিভিন্ন ট্রেডে এই নিয়োগ হবে, যেমন ড্রাইভার, নাপিত, দর্জি, মুচি, মালি, কার্পেন্টার, ওয়াশারম্যান, ভেটেরিনারি এবং নার্সিং। এর মধ্যে ড্রাইভার পদের জন্য সবচেয়ে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে, ফলে এই পদের জন্য প্রতিযোগিতাও তুলনামূলক বেশি হতে পারে।
যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে। তবে কিছু নির্দিষ্ট ট্রেডের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা যেমন ITI সার্টিফিকেট বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদের জন্য অবশ্যই বৈধ Heavy Vehicle Driving License থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা:
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স সাধারণত ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ বা ২৭ বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
বেতন কাঠামো:
এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা পাবে Level-3 Pay Scale অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ পর্যন্ত বেতন। এর পাশাপাশি মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA) সহ অন্যান্য সরকারি সুবিধাও যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া:
এই নিয়োগে একাধিক ধাপ রয়েছে। প্রথমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET/PST) দিতে হবে। এরপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ট্রেড টেস্ট দিতে হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ মার্চ ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬। তাই সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।
Official Notification: Download Now
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা SSB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথি, যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আবেদন ফি সাধারণ, OBC ও EWS প্রার্থীদের জন্য ১০০, তবে SC, ST এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। আবেদন ফর্ম সাবমিট করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া নেবে।
