চিকিৎসা ক্ষেত্রে আবিষ্কার ও আবিষ্কারকদের তালিকা : List of Inventions and Inventors in Medical (PDF)

List of Inventions and Inventors in Medical

প্রিয় ভাই, বোন ও বন্ধু, তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য 'চিকিৎসা ক্ষেত্রে আবিষ্কার ও আবিষ্কারক' বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা থেকে তোমরা অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, ডিএনএ, হরমোন, ভিটামিন থেকে শুরু করে আধুনিক চিকিৎসা প্রযুক্তি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারকদের সম্পর্কে জানতে পারবে। যেমন পেনিসিলিন কে আবিষ্কার করেন ? গুটিবসন্তের টিকার জনক কে ? রেবিস টিকা (জলাতঙ্ক) কে আবিষ্কার করেন ? -এই প্রশ্ন গুলি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে।

EduBarta-র এই চিকিৎসা ক্ষেত্রে আবিষ্কার ও আবিষ্কারক PDF তালিকাটি তোমাদের পড়াশোনাকে অনেক সহজ করে তুলবে, কারণ এতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক জায়গায় সংক্ষিপ্তভাবে সাজানো আছে। দ্রুত রিভিশন, MCQ প্র্যাকটিস এবং তথ্য মনে রাখার জন্য এটি খুবই সহায়ক হবে।

চিকিৎসা ক্ষেত্রে আবিষ্কার ও আবিষ্কারক

আবিষ্কার আবিষ্কারক
পেনিসিলিনআলেকজান্ডার ফ্লেমিং
স্ট্রেপটোমাইসিনসেলম্যান ওয়াক্সম্যান
টেট্রাসাইক্লিনলয়েড কনোভার
ক্লোরোকুইনহান্স অ্যান্ডারসাগ
অ্যাসপিরিনফেলিক্স হফম্যান
স্যালভারসানপল এরলিখ
ইনসুলিনফ্রেডরিক ব্যান্টিং ও চার্লস বেস্ট
সালফা ড্রাগগেরহার্ড ডোমাগক
গুটিবসন্তের টিকাএডওয়ার্ড জেনার
রেবিস টিকা (জলাতঙ্ক)লুই পাস্তুর
পোলিও টিকা (মৌখিক)আলবার্ট সেবিন
পোলিও টিকা (ইনজেকশন)জোনাস সল্ক
বিসিজি টিকাআলবার্ট ক্যালমেট ও ক্যামিল গ্যুরিন
কলেরা টিকাওয়ালডেমার হ্যাফকিন
ডিএনএ গঠনজেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক
বংশগতির সূত্রগ্রেগর মেন্ডেল
ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংঅ্যালেক জেফ্রিস
ইনসুলিনফ্রেডরিক ব্যান্টিং
অ্যাড্রেনালিনজোকিচি তাকামিনে
থাইরক্সিনএডওয়ার্ড কেন্ডাল
টেস্টোস্টেরনআর্নস্ট লাক্যুর
ভিটামিন A (রেটিনল)এলমার ম্যাককলাম ও মার্গারিট ডেভিস
ভিটামিন D (ক্যালসিফেরল)এডওয়ার্ড মেলানবি
ভিটামিন E (টোকোফেরল)হার্বার্ট ইভান্স ও ক্যাথারিন বিশপ
ভিটামিন Kহেনরিক ড্যাম
ভিটামিন B1 (থিয়ামিন)কাজিমির ফাঙ্ক
ভিটামিন B2 (রাইবোফ্লাভিন)রিচার্ড কুন
ভিটামিন B3 (নিয়াসিন)কনরাড এলভেজেম
ভিটামিন B5 (প্যান্টোথেনিক অ্যাসিড)রজার জে. উইলিয়ামস
ভিটামিন B6 (পাইরিডক্সিন)পল জিওর্গি
ভিটামিন B7 (বায়োটিন)ফ্রিটজ কোগল
ভিটামিন B9 (ফোলেট)লুসি উইলস
ভিটামিন B12 (কোবালামিন)কার্ল ফোলকার্স
ভিটামিন C (অ্যাসকরবিক অ্যাসিড)আলবার্ট সেন্ট-জিয়র্গি
যক্ষ্মা ব্যাকটেরিয়ারবার্ট কখ
কলেরা ব্যাকটেরিয়ারবার্ট কখ
ম্যালেরিয়া পরজীবীরোনাল্ড রস
প্লেগ ব্যাকটেরিয়াআলেকজান্দ্র ইয়ারসিন
টাইফয়েড ব্যাকটেরিয়াকার্ল এবারথ
মাইক্রোস্কোপ উন্নয়নঅ্যান্টনি ভ্যান লিউয়েনহুক
পাস্তুরাইজেশনলুই পাস্তুর
জার্ম তত্ত্বলুই পাস্তুর
অ্যান্টিসেপটিক সার্জারিজোসেফ লিস্টার
স্টেথোস্কোপরেনে লানেক
থার্মোমিটারগ্যালিলিও গ্যালিলেই
পারদ থার্মোমিটারড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট
রক্তচাপ মাপার যন্ত্রস্যামুয়েল সিগফ্রিড কার্ল রিটার ভন বাশ
ইসিজি মেশিনউইলেম আইনথোভেন
এক্স-রেউইলহেল্ম কনরাড রন্টজেন
ভেন্টিলেটরফিলিপ ড্রিঙ্কার
সিরিঞ্জচার্লস গ্যাব্রিয়েল প্রাভাজ
রক্ত সঞ্চালনউইলিয়াম হার্ভে
রক্তের গ্রুপকার্ল ল্যান্ডস্টেইনার
অ্যানেস্থেসিয়াজেমস ইয়ং সিম্পসন
টেস্ট টিউব বেবিরবার্ট এডওয়ার্ডস
ক্লোনিং (ডলি ভেড়া)ইয়ান উইলমাট
CRISPR প্রযুক্তিজেনিফার ডাউডনা ও ইমানুয়েল শার্পেন্টিয়ার
চিকিৎসা ক্ষেত্রে আবিষ্কার ও আবিষ্কারক
Previous Post Next Post