ব্যাংকের চাকরির জন্য যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এবার বড় সুখবর। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক (Punjab and Sind Bank) ২০২৬ সালে Local Bank Officer (LBO) পদে প্রায় ১০০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত ব্যাংকের জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড (JMGS-I) পর্যায়ে অফিসার নিয়োগের জন্য করা হচ্ছে, যা অনেকটাই PO (Probationary Officer)-এর সমতুল্য পদ।
শূন্যপদের বিবরণ:
Punjab and Sind Bank-এর পক্ষ থেকে মোট ১০০০টি Local Bank Officer (LBO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদটি Junior Management Grade Scale-I (JMGS-I) স্তরের অন্তর্গত, যা মূলত ব্যাংকের অফিসার ক্যাডারের একটি দায়িত্বপূর্ণ পোস্ট। রাজ্যভিত্তিকভাবে এই নিয়োগ করা হবে, তাই আবেদনকারীদের নির্দিষ্ট একটি রাজ্যের জন্যই আবেদন করতে হবে।
কী কী যোগ্যতা লাগবে ?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) ডিগ্রি থাকতে হবে। যে কোনও স্ট্রিমের প্রার্থী আবেদন করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, প্রার্থীকে যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, কারণ এই পদের কাজের ক্ষেত্রে স্থানীয় গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি।
বয়স সীমা:
আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, যেমন SC/ST, OBC ইত্যাদি ক্যাটাগরির ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় প্রযোজ্য।
বেতন কাঠামো:
Local Bank Officer পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে প্রায় ৪৮,০০০ থেকে ৮৫,০০০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন। এর সঙ্গে ডিএ (DA), এইচআরএ (HRA) এবং অন্যান্য ভাতা যুক্ত হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩১ মার্চ ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে, কারণ শেষ মুহূর্তে সার্ভার সমস্যা বা অন্য কোনও কারণে আবেদন ব্যাহত হতে পারে।
Official Notification: Download Now
কীভাবে আবেদন করবেন ?
প্রার্থীদের Punjab and Sind Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে, তারপর প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। শেষে আবেদন ফি প্রদান করে ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া:
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে একটি অনলাইন লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে। সবশেষে লিখিত পরীক্ষা (৭০%) এবং ইন্টারভিউ (৩০%) -এই দুটি নম্বরের ভিত্তিতে একটি চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে, যার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
