Banglar Jubo Sathi Prakalpa 2026 : যুব সাথী প্রকল্প বেকার যুবকদের জন্য মাসে ১৫০০ টাকা, জানুন সব তথ্য

Banglar Jubo Sathi Prakalpa

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। রাজ্য সরকার চালু করতে চলেছে বাংলার 'যুব সাথী' প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত  কর্মহীন বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।  যুব সাথী প্রকল্প  কী, কারা আবেদন করতে পারবেন, কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে আবেদন করবেন, বিস্তারিত জানতে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

যুব সাথী প্রকল্প কী ?

বাংলার যুব সাথী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন বেকার ভাতা প্রকল্প। এই প্রকল্পর আওতায় রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকার সাহায্যে বেকার যুবকরা চাকরির প্রস্তুতি নিতে পারবেন এবং আর্থিক চাপ কিছুটা কমবে। সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে।

যুব সাথী প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন ?

এই প্রকল্পের আবেদন করার জন্য নিচের যোগ্যতাগুলি থাকতে হবে-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
  • ন্যূনতম মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে
  • আবেদনকারী বর্তমানে বেকার হতে হবে
  • অন্য কোনও সরকারি ভাতা পেলে (শিক্ষা সংক্রান্ত বৃত্তি ছাড়া) এই প্রকল্পে আবেদন করা যাবে না

যুব সাথী প্রকল্পের জন্য কী কী কাগজপত্র জরুরি ?

আবেদন করার সময় নিচের নথিগুলি প্রয়োজন হতে পারে-

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক
  • পাসপোর্ট সাইজ ছবি

চূড়ান্ত নথির তালিকা সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।

লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হল ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতা

যুব সাথী প্রকল্পে কীভাবে আবেদন করবেন ?

যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুব সহজ রাখা হবে-

  • অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে
  • অফলাইনে বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আবেদন করা যাবে
  • আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে

আবেদন শুরুর তারিখ ও অফিসিয়াল ওয়েবসাইট খুব শীঘ্রই সরকার জানাবে। সরকারি সূত্র অনুযায়ী, যুব সাথী প্রকল্প আগামী ১৫ আগস্ট ২০২৬ থেকে  চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। চালু হলে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।

যুব সাথী প্রকল্প রাজ্যের বেকার যুবসমাজের জন্য একটি বড় ভরসা। চাকরি পাওয়ার আগে এই আর্থিক সহায়তা অনেকের জীবনযাত্রা সহজ করবে বলে মনে করা হচ্ছে। যুব সাথী প্রকল্প নিয়ে নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

SBI CBO Recruitment 2026: ২২৭৩টি শূন্যপদে নিয়োগ, জেনে নিন সম্পূর্ণ তথ্য

Previous Post Next Post