Annapurna Yojana Online Apply | অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি

Annapurna Yojana

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য ও আর্থিকভাবে দুর্বল মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য সরকার অফলাইনের পাশাপাশি অনলাইন আবেদন ব্যবস্থাও চালু করেছে। ফলে আবেদনকারীরা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন।

যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাদের জন্য আবেদন করার নিয়ম, যোগ্যতার শর্ত এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। তাই এই প্রতিবেদনে অন্নপূর্ণা যোজনা Online Apply-এর আবেদন প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

অন্নপূর্ণা যোজনা Online Apply

আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে আবেদন করতে চাইলে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল https://socialregistry.wb.gov.in-এ ভিজিট করুন। এরপর হোমপেজে থাকা "Access Citizen Portal" অপশনে ক্লিক করুন। তারপর আপনার জেলা (District) নির্বাচন করে মোবাইল নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড সঠিকভাবে লিখুন।

সমস্ত তথ্য পূরণ করার পর "Request OTP" বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP পাঠানো হবে। নির্দিষ্ট ঘরে সেই OTP লিখে "Verif & Continue" বাটনে ক্লিক করুন। OTP সফলভাবে যাচাই হয়ে গেলে আবেদন ফর্ম খুলে যাবে।

এরপর আপনাকে মোট সাতটি ধাপে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদান করে এবং দরকারি নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১. Basic Info (মৌলিক তথ্য)

এই অংশে পরিবারের প্রধান সদস্যের ব্যক্তিগত তথ্য, আধার নম্বর, ভোটার কার্ডের তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে।

২. Ration Card / Food Subsidy (রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি)

এখানে রেশন কার্ডের তথ্য এবং পরিবার খাদ্য ভর্তুকির সুবিধা পায় কিনা, সেই তথ্য দিতে হবে।

৩. Assets (সম্পত্তির তথ্য)

এই বিভাগে পরিবারের নামে থাকা জমি, বাড়ি, গাড়ি বা অন্য কোনো সম্পত্তির তথ্য উল্লেখ করতে হবে।

৪. Govt Schemes (সরকারি প্রকল্পের সুবিধা)

পরিবারের কোনো সদস্য সরকারি প্রকল্প বা DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকলে তার তথ্য এখানে দিতে হবে।

৫. Family Identity (পারিবারিক তথ্য)

এই অংশে পরিবারের ঠিকানা, মোট সদস্য সংখ্যা এবং পরিবারের বার্ষিক আয়ের তথ্য দিতে হবে।

৬. পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য

এরপর MEMBER 2, MEMBER 3, MEMBER 4 পরিবারের বাকি সদস্যদের তথ্য একইভাবে পূরণ করুন। পরিবারের যে মহিলা সদস্যের নামে অন্নপূর্ণা যোজনার আবেদন করতে চান, তাঁর তথ্যের পাশে থাকা “Applying for Annapurna Yojana?” অপশনে “Yes, I am applying” নির্বাচন করুন।

৭. Declaration

সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর Declaration Consent অপশনে যান। সেখানে সম্মতির ঘরে (✔) টিক দিয়ে “Submit Application” বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন সফলভাবে জমা হয়ে যাবে।

Previous Post Next Post