প্রিয় ভাই, বোন, বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝেছ সাহিত্য জগতের বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। WBCS, SSC, Railway, PSC, UPSC, Group D , Bank ও বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই লেখকদের আসল নাম ও ছদ্মনাম জানা না থাকলে প্রশ্নগুলোর সঠিক উত্তর করা যায় না।
এখানে আমি ভারতের সাহিত্য জগতের গুরুত্বপূর্ণ লেখক ও কবিদের ছদ্মনাম ও আসল নাম সহজ ভাষায় তালিকা আকারে দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত রিভিশন, MCQ প্রস্তুতি এবং শেষ মুহূর্তের পড়ার জন্য এই তালিকা তোমাদের অনেক উপকারে আসবে।
বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম ও আসল নামের তালিকা
| ছদ্মনাম | আসল নাম |
|---|---|
| বিদ্রোহী কবি | কাজী নজরুল ইসলাম |
| টিমোথি | মাইকেল মধুসূদন দত্ত |
| নবাব রায় | মুনশি প্রেমচন্দ |
| অজ্ঞেয় | সচ্চিদানন্দ হীরানন্দ |
| ভানুসিংহ | রবীন্দ্রনাথ ঠাকুর |
| পরশুরাম | রাজশেখর বসু |
| বীরবল | প্রমথ চৌধুরী |
| নীললোহিত | সুনীল গঙ্গোপাধ্যায় |
| কালকূট/ভ্রমর | সমরেশ বসু |
| কমলাকান্ত | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
| নাগার্জুন | বৈদ্যনাথ মিশ্র |
| ফিরাক গোরখপুরী | রঘুপতি সহায় |
| বচ্চন | হরিবংশ রাই বচ্চন |
| দিনকর | রামধারী সিং দিনকর |
| নিরালা | সূর্যকান্ত ত্রিপাঠী |
| আধুনিক মীরা | মহাদেবী বর্মা |
| পল্লীকবি | জসীমউদ্দীন |
| পদাতিক কবি | সুভাষ মুখোপাধ্যায় |
| হিমু স্রষ্টা | হুমায়ূন আহমেদ |
| সুনন্দ | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
| কিশোর কবি | সুকান্ত ভট্টাচার্য |
| ভোরের পাখি | বিহারীলাল চক্রবর্তী |
| রাষ্ট্রকবি | মৈথিলীশরণ গুপ্ত |
| ফিরাক | রঘুপতি সহায় |
| স্বভাব কবি | গঙ্গাধর মেহের |
| কবিবর | রাধানাথ রায় |
| ব্যাসকবি | ফকির মোহন সেনাপতি |
| কবিসাম্রাট | বিশ্বনাথ সত্যনারায়ণ |
| রাষ্ট্রীয় শায়ের | ঝাভেরচন্দ মেঘানি |
| সিনারে | সি নারায়ণ রেড্ডি |
| কুসুমাগ্রজ | বিষ্ণু বামন শিরওয়াদকর |
