
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে (যেমন WBCS, SSC, Rail, UPSC ইত্যাদি) খেলাধুলা সম্পর্কিত সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বিভিন্ন বিখ্যাত খেলোয়াড়দের ছদ্মনাম (Nicknames) থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। অনেক সময় সরাসরি প্রশ্ন করা হয় যেমন - Flying Sikh কাকে বলা হয় ? The Wall নামে কে পরিচিত ? এই প্রশ্নগুলো পড়া না থাকলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
এই কারণে তোমাদের আলাদা করে খেলোয়াড়দের ছদ্মনামগুলি মনে রাখতে হবে। এই নোটসে আমরা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসা খেলোয়াড়দের ছদ্মনামগুলো সংক্ষিপ্ত ও সহজভাবে সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা অল্প সময়ে দ্রুত রিভিশন করতে পার।
ভারতের বিখ্যাত খেলোয়াড়দের ছদ্মনামের তালিকা
🏏 ভারতের ক্রিকেট খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
মাস্টার ব্লাস্টার |
শচীন তেন্ডুলকর |
| ২ |
হরিয়ানা হারিকেন |
কপিল দেব |
| ৩ |
দাদা |
সৌরভ গাঙ্গুলি |
| ৪ |
লিটল মাস্টার |
সুনীল গাভাস্কার |
| ৫ |
দ্য ওয়াল |
রাহুল দ্রাবিড় |
| ৬ |
রান মেশিন |
বিরাট কোহলি |
| ৭ |
ক্যাপ্টেন কুল |
মহেন্দ্র সিং ধোনি |
| ৮ |
হিটম্যান |
রোহিত শর্মা |
| ৯ |
নওয়াব অফ নাজাফগড় |
বীরেন্দ্র সেহওয়াগ |
| ১০ |
জাম্বো |
অনিল কুম্বলে |
| ১১ |
টার্বানেটর |
হরভজন সিং |
| ১২ |
গব্বর |
শিখর ধাওয়ান |
🏑 ভারতের বিখ্যাত হকি খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
হকি উইজার্ড |
ধ্যানচাঁদ |
| ২ |
গোল্ডেন বয় |
বলবীর সিং সিনিয়র |
🏸 ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
শাটল কুইন |
সাইনা নেহওয়াল |
| ২ |
গোল্ডেন গার্ল |
পি. ভি. সিন্ধু |
⚽ ভারতের বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক |
সুনীল ছেত্রী |
| ২ |
সিকিমিজ স্নাইপার |
বাইচুং ভুটিয়া |
| ৩ |
ব্ল্যাক পার্ল |
আই. এম. বিজয়ন |
🎾 ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
কুইন অফ ইন্ডিয়ান টেনিস |
সানিয়া মির্জা |
| ২ |
লায়ন হার্ট |
লিয়েন্ডার পেজ |
🏃 ভারতের বিখ্যাত অ্যাথলেটিক্স খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
ফ্লাইং শিখ |
মিলখা সিং |
| ২ |
পায়োলি এক্সপ্রেস |
পি. টি. উষা |
| ৩ |
ধিং এক্সপ্রেস |
হিমা দাস |
🏋️♂️ ভারতের বিখ্যাত ওয়েটলিফটিং খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
আয়রন গার্ল |
কর্নাম মাল্লেশ্বরী |
| ২ |
গোল্ডেন গার্ল |
মীরাবাই চানু |
🎯 ভারতের বিখ্যাত শুটিং খেলোয়াড়দের ছদ্মনাম
| 📌 |
ছদ্মনাম |
খেলোয়াড় নাম |
| ১ |
শুটার কিং |
অভিনব বিন্দ্রা |
| ২ |
গান মাস্টার |
গগন নারাং |
ভারতের বিখ্যাত খেলোয়াড়দের ছদ্মনামের তালিকা