ব্যাঙ্কে অফিসার পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় সুখবর। Circle Based Officer (CBO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল State Bank of India (SBI)। এই নিয়োগের মাধ্যমে মোট ২২৭৩টি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
শূন্যপদের বিবরণ
ব্যাংকিং সেক্টরে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে State Bank of India (SBI)। এই নিয়োগের মাধ্যমে Circle Based Officer (CBO) পদে মোট ২২৭৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদটি Junior Management Grade Scale-I (JMGS-I)-এর অন্তর্ভুক্ত এবং নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ নির্ধারিত সার্কেলের মধ্যে SBI শাখায় কাজ করতে হবে।
যোগ্যতা কী লাগবে ?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) পাশ হতে হবে। পাশাপাশি আবেদনকারীর অবশ্যই Scheduled Commercial Bank অথবা Regional Rural Bank-এ ন্যূনতম ২ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না।
বয়স সীমা
SBI CBO পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির (SC, ST, OBC, PwBD) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামো
নিযুক্ত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রারম্ভিক বেতন প্রায় 48,480/- এবং অভিজ্ঞতা ও সময়ের সঙ্গে তা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 85,920/- পর্যন্ত হতে পারে। এর সঙ্গে DA, HRA/Lease Allowance, মেডিক্যাল সুবিধা, PF ও পেনশনের মতো একাধিক সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
SBI CBO Recruitment 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ২৮ জানুয়ারি ২০২৬। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬। সম্ভাব্য অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৬-এর মার্চ মাসে।
কীভাবে আবেদন করবেন ?
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের Careers সেকশনে গিয়ে CBO Recruitment 2026 লিংকে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
SBI CBO নিয়োগ প্রক্রিয়া মোট কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের অনলাইন পরীক্ষা (Objective ও Descriptive)দিতে হবে। এরপর স্ক্রিনিং এবং ইন্টারভিউ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী Local Language Proficiency Test (LPT) অনুষ্ঠিত হবে। অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
