India Post GDS Recruitment 2026: লিখিত পরীক্ষা ছাড়ায় সরকারি চাকরি, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

post man

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুখবর। India Post -এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে  Gramin Dak Sevak (GDS) Recruitment 2026 -এর বিজ্ঞপ্তি। এই নিয়োগের মাধ্যমে গ্রামীণ ডাক পরিষেবার আওতায় Branch Post Master (BPM), Assistant Branch Post Master (ABPM) এবং Gramin Dak Sevak (GDS) পদে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। বিশেষ বিষয় হলো -এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই, শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

শূন্যপদের বিবরণ

India Post–এর তরফে GDS Recruitment 2026 -এর মাধ্যমে গ্রামীণ ডাক পরিষেবার আওতায় বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের মধ্যে রয়েছে  Branch Post Master (BPM), Assistant Branch Post Master (ABPM) ও Gramin Dak Sevak (GDS) পদ। সারা দেশের বিভিন্ন পোস্টাল সার্কেলে মোট প্রায় ২৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

যোগ্যতা কী লাগবে ?

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে। পাশাপাশি যে রাজ্য বা পোস্টাল সার্কেলে আবেদন করা হবে, সেই রাজ্যের স্থানীয় ভাষা মাধ্যমিক স্তরে পড়া থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়স সীমা 

India Post GDS Recruitment 2026-এ আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। নির্ধারিত কাট-অফ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে। তবে SC, ST, OBC এবং PwD প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী আকর্ষণীয় বেতন দেওয়া হবে। Branch Post Master (BPM) পদে মাসিক বেতন ১২,০০০ থেকে ২৯,৩৮০ পর্যন্ত হতে পারে। অন্যদিকে Assistant Branch Post Master (ABPM) ও GDS পদে মাসিক বেতন ১০,০০০ থেকে ২৪,৪৭০ পর্যন্ত নির্ধারিত হয়েছে। বেতন নির্ভর করবে কাজের সময় ও দায়িত্বের উপর।

গুরুত্বপূর্ণ তারিখ

India Post GDS Recruitment 2026-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন করার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আবেদনপত্রে সংশোধনের জন্য ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৬ করেকশন উইন্ডো খোলা থাকবে। সম্ভাব্যভাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে।

India Post GDS Official Notification: Download Now

কীভাবে আবেদন করবেন ?

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল GDS পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদন ফি (যদি প্রযোজ্য হয়) জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন।

আরও পড়ুন - CMOH Recruitment 2026

নিয়োগ প্রক্রিয়া

India Post GDS Recruitment 2026 -এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে সম্পন্ন হবে। এখানে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশ অনুযায়ী রাজ্য ও ক্যাটাগরি ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে।

যাঁরা কম শিক্ষাগত যোগ্যতায় পরীক্ষা ছাড়ায় সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য India Post GDS Recruitment 2026 নিঃসন্দেহে একটি সোনালি সুযোগ। সময় থাকতেই আবেদন করুন।

Previous Post Next Post