চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। Chief Medical Officer of Health (CMOH), Darjeeling এর অধীনে District Health & Family Welfare Society, Darjeeling মোট ১২৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে Medical Officer, Accountant সহ একাধিক স্বাস্থ্য ও প্রশাসনিক পদে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগটি বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ।
শূন্যপদের বিবরণ
CMOH Darjeeling Recruitment 2026-এর মাধ্যমে মোট ১২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগে Medical Officer, Accountant, Community Health Officer, Pharmacist, Nursing Staff সহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং চাকরির ধরন হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
যোগ্যতা কী লাগবে ?
এই নিয়োগে পদভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। Medical Officer পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। Accountant পদের জন্য B.Com বা M.Com ডিগ্রি প্রয়োজন। Community Health Officer, Pharmacist, Nurse ও অন্যান্য পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকা আবশ্যক। প্রতিটি পদের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে।
বয়স সীমা
সাধারণত ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স পদভেদে ভিন্ন হতে পারে। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে। প্রার্থীদের বয়স গণনা করা হবে ৩১ মার্চ ২০২৫ অনুযায়ী।
বেতন কাঠামো
CMOH Darjeeling নিয়োগে নিযুক্ত প্রার্থীদের বেতন পদ অনুযায়ী নির্ধারণ করা হবে। এই নিয়োগে মাসিক বেতন প্রায় ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। চুক্তিভিত্তিক হলেও বেতন কাঠামো যথেষ্ট আকর্ষণীয়।
কীভাবে আবেদন করবেন ?
এই নিয়োগের জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদন ফর্মের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিবেন পরবর্তী সময়ে প্রয়োজন লাগবে।
CMOH Darjeeling Recruitment 2026 Notification: Download Now
গুরুত্বপূর্ণ তারিখ
CMOH Darjeeling Recruitment 2026 -এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ জানুয়ারি ২০২৬ থেকে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬ এবং আবেদন জমা করার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৬। এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২৬।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগে প্রথমে অনলাইন আবেদনপত্র যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। পদভেদে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট অথবা ইন্টারভিউ নেওয়া হতে পারে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা হবে।
যাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে চান, তাঁদের জন্য CMOH Darjeeling Recruitment 2026 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। নির্দিষ্ট যোগ্যতা থাকলে দেরি না করে শেষ তারিখের আগেই আবেদন করুন।
