RRB Group D Recruitment 2026 - ২২,০০০ শূন্যপদে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ

RRB Group D 2026

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। Railway Recruitment Board (RRB) সম্প্রতি RRB Group D Recruitment 2026 -এর Short Notice প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে Indian Railways -এ গ্রুপ ডি (Level-1) পদে প্রায় ২২,০০০ (Tentative) শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তার আগে, সম্ভাব্য যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি এক নজরে দেখে নিন।

কোন কোন পদে নিয়োগ করা হবে ?

RRB Group D Recruitment 2026-এর মাধ্যমে ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোনে গ্রুপ ডি (Level-1) ক্যাটাগরির একাধিক পদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রধানত ট্র্যাক মেইনটেনার, হেল্পার/অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকম বিভাগ), পয়েন্টসম্যানসহ অন্যান্য প্রাসঙ্গিক পদ অন্তর্ভুক্ত রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা প্রায় ২২,০০০ (Tentative), যা চূড়ান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তিত হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ?

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ হতে হবে। কিছু নির্দিষ্ট কারিগরি পদের ক্ষেত্রে ITI বা NCVT দ্বারা স্বীকৃত টেকনিক্যাল সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে, তা বিস্তারিত নোটিফিকেশন প্রকাশের পর স্পষ্টভাবে জানানো হবে।

বয়স সীমা

RRB Group D 2026-এর জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩৩ বছর। তবে SC, ST, OBC, PwBD ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন কাঠামো

নিযুক্তদের ৭ম পে কমিশন অনুযায়ী Level-1 পে ম্যাট্রিক্সে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে মাসিক বেতন থাকবে প্রায় ₹১৮,০০০। এর সঙ্গে মহঙ্গাই ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (TA) ও অন্যান্য রেলওয়ে সুবিধা যুক্ত হয়ে মোট বেতন আরও বাড়বে।

গুরুত্বপূর্ণ তারিখ (Tentative)

RRB Group D Recruitment 2026-এর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬। প্রার্থীরা এই তারিখ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধরা হয়েছে ২ মার্চ ২০২৬। 

তবে কম্পিউটার বেসড টেস্ট (CBT), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) এবং অন্যান্য ধাপের পরীক্ষার তারিখ পরে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাই প্রার্থীদের নিয়মিতভাবে অফিসিয়াল নোটিফিকেশন ও ওয়েবসাইট নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

কীভাবে আবেদন করবেন ?

RRB Group D Recruitment 2026-এর জন্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। 

এরপর নির্ধারিত ফরম্যাটে প্রার্থীর ছবি ও স্বাক্ষরসহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সবশেষে আবেদন ফর্ম সাবমিট করে তার একটি প্রিন্টআউট বা সফট কপি সংরক্ষণ করে রাখা উচিত, যা ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে কাজে লাগবে।

নিয়োগ প্রক্রিয়া

RRB Group D নিয়োগ প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হবে। প্রথমে Computer Based Test (CBT) নেওয়া হবে, যেখানে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং ও জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। CBT-তে উত্তীর্ণ প্রার্থীদের Physical Efficiency Test (PET)-এর জন্য ডাকা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করা হবে।

Previous Post Next Post