RBI Office Attendant Recruitment 2026 | মাধ্যমিক পাশেই রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ

RBI Office Attendant Recruitment

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক Reserve Bank of India (RBI) সম্প্রতি Office Attendant Recruitment 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাঁরা মাধ্যমিক পাশ করে একটি স্থায়ী ও সম্মানজনক সরকারি চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

কোন পদে নিয়োগ:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের বিভিন্ন আঞ্চলিক অফিসে Office Attendant পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি গ্রুপ ‘C’ নন-গেজেটেড পদ, যেখানে নির্বাচিত প্রার্থীদের অফিস সংক্রান্ত সহায়ক কাজ যেমন ফাইল বহন, অফিস পরিষ্কার রাখা, নথিপত্র সংরক্ষণে সহায়তা ইত্যাদি দায়িত্ব পালন করতে হবে। চাকরির স্থান হবে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত RBI-এর অফিসগুলোতে।

যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) পাশ হতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যারা স্নাতক (Graduate) বা তার ঊর্ধ্বতন যোগ্যতা অর্জন করেছেন, তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। এছাড়াও, যে রাজ্য বা অঞ্চলের জন্য আবেদন করা হবে, সেই অঞ্চলের স্থানীয় ভাষায় লেখা, পড়া ও কথা বলার সক্ষমতা থাকতে হবে।

বয়স সীমা:

RBI Office Attendant পদের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে যেমন SC, ST, OBC, PwBD প্রভৃতি ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো:

এই পদে নিযুক্ত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা পাবেন। প্রাথমিকভাবে বেসিক বেতন প্রায় ২৪,২৫০ টাকা এবং সমস্ত ভাতা মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় ৪৫,০০০ থেকে ৪৬,০০০ টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা ও RBI-এর অন্যান্য সুযোগ-সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

RBI Office Attendant Recruitment 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। একই দিন থেকেই অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ৪ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগ সংক্রান্ত অনলাইন লিখিত পরীক্ষা সাময়িকভাবে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে নেবেন।

RBI Office Attendant Recruitment: Download Now

কীভাবে আবেদন করবেন?

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
  • RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • “Recruitment” বা “Careers” বিভাগে ক্লিক করুন
  • Office Attendant Recruitment 2026 লিঙ্কে প্রবেশ করুন
  • রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করুন
  • প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, সিগনেচার) আপলোড করুন
  • আবেদন ফি প্রদান করে ফর্ম সাবমিট করুন

নিয়োগ প্রক্রিয়া:

RBI Office Attendant নিয়োগ প্রক্রিয়া মূলত দুইটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে একটি অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ইংরেজি ভাষা এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে Language Proficiency Test (LPT)-এর জন্য ডাকা হবে, যেখানে আবেদনকারী সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষায় দক্ষ কিনা তা যাচাই করা হবে।

Previous Post Next Post