ভারতীয় নৌবাহিনী (Indian Navy) জানুয়ারি ২০২৭ (ST–27) কোর্সের জন্য শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ, এডুকেশন এবং টেকনিক্যাল-এই তিনটি শাখায় অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে কেরালার এঝিমালায় অবস্থিত Indian Naval Academy-তে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech, M.Tech, MSc, MA, MBA বা MCA ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৬০% নম্বর বা সমমানের CGPA অর্জন করা বাধ্যতামূলক। এক্সিকিউটিভ ও টেকনিক্যাল শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন, লজিস্টিকস শাখায় ম্যানেজমেন্ট/আইটি/কমার্স ব্যাকগ্রাউন্ড গ্রহণযোগ্য এবং এডুকেশন শাখায় বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন বা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। এছাড়া পাইলট ও এডুকেশন শাখার ক্ষেত্রে দশম ও দ্বাদশ শ্রেণিতেও ইংরেজি সহ ন্যূনতম ৬০% নম্বর থাকা আবশ্যক।
বয়স সীমা
পদের উপর ভিত্তি করে জন্ম তারিখ হতে হবে-
- সাধারণভাবে: ০২ জানুয়ারি ২০০২ থেকে ০১ জুলাই ২০০৭
- পাইলট ও এয়ার অপারেশনস: ০২ জানুয়ারি ২০০৩ থেকে ০১ জানুয়ারি ২০০৮
- এডুকেশন ব্রাঞ্চ (কিছু শাখা): ০২ জানুয়ারি ২০০০ থেকে ০১ জানুয়ারি ২০০৬
মার্চেন্ট নেভি ও CPL হোল্ডারদের জন্য বয়সে বিশেষ ছাড় রয়েছে।
শূন্যপদের বিবরণ
ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার (জানুয়ারি ২০২৭ কোর্স) নিয়োগে মোট প্রায় ২৬০টিরও বেশি শূন্যপদ রয়েছে। এর মধ্যে এক্সিকিউটিভ ব্রাঞ্চে ১৪৯টি, টেকনিক্যাল ব্রাঞ্চে ৯৬টি এবং এডুকেশন ব্রাঞ্চে ১৫টি পদ অন্তর্ভুক্ত। অধিকাংশ শাখায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্যই সুযোগ রাখা হয়েছে, যদিও কিছু সাবমেরিন শাখার পদ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদের সংখ্যা অস্থায়ী এবং প্রশিক্ষণ স্লটের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া
ভারতীয় নৌবাহিনীর এই এসএসসি অফিসার নিয়োগে প্রথমে প্রার্থীদের ডিগ্রির প্রাপ্ত নম্বর নর্মালাইজেশন পদ্ধতিতে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট হওয়া প্রার্থীদের SSB ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে, যেখানে অফিসার লাইকের গুণাবলি যাচাই করা হয়। SSB-তে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। সবশেষে SSB নম্বর ও মেডিক্যাল ফিটনেসের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের জানুয়ারি ২০২৭ থেকে প্রশিক্ষণের জন্য ডাকা হবে।
বেতন কাঠামো
প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর নির্বাচিত প্রার্থীদের সাব লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। এই পদে প্রাথমিক মোট মাসিক বেতন প্রায় ₹১,২৫,০০০ (আনুমানিক), যার মধ্যে বেসিক পে, ডিএ ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যোগ্য প্রার্থীরা পাইলট, নেভাল এয়ার অপারেশনস বা সাবমেরিন ভাতা হিসেবে প্রতি মাসে ₹৩১,২৫০ অতিরিক্ত পাবেন। এর সঙ্গে ন্যাভাল গ্রুপ ইনসিওরেন্স, ছুটি ও গ্র্যাচুইটির সুবিধাও প্রযোজ্য।
কীভাবে আবেদন করবেন?
আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে করা যাবে-
- প্ৰথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.joinindiannavy.gov.in
- নতুন প্রার্থী হলে রেজিস্ট্রেশন করুন
- লগইন করে SSC Jan 2027 এন্ট্রি সিলেক্ট করুন
- ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন:মার্কশিট,জন্ম তারিখের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি, NCC / Merchant Navy / CPL সার্টিফিকেট (যদি থাকে)
- ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট সংরক্ষণ করুন
গুরুত্বপূর্ণ তারিখ
ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার (জানুয়ারি ২০২৭ কোর্স) নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৪ জানুয়ারি ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬। সমস্ত আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হবে।
Indian Navy Recruitment Official Notification: Download Now
ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার নিয়োগ ২০২৭ সেইসব তরুণ-তরুণীদের জন্য একটি বড় সুযোগ, যাঁরা দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এবং সম্মানজনক সামরিক কেরিয়ার গড়তে আগ্রহী। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা পূরণ করলে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করা উচিত, কারণ এই নিয়োগ ভবিষ্যতের একটি শক্ত ও গর্বের পথ খুলে দিতে পারে।
