উচ্চশিক্ষায় ভর্তির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা CUET UG (Common University Entrance Test - Undergraduate)- এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে National Testing Agency (NTA)। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও একাধিক রাজ্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষার মাধ্যমে সুযোগ পাবেন পড়ুয়ারা।
কী এই CUET UG Exam?
CUET UG Exam হল এমন একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তির জন্য একটি অভিন্ন মঞ্চ তৈরি করা হয়েছে। এর ফলে পড়ুয়াদের একাধিক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না।
কোথায় এবং কীভাবে আবেদন করবেন?
CUET UG-এর জন্য আবেদন সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় করা হবে। আগ্রহী প্রার্থীদের NTA-এর নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নিম্নের ধাপগুলি অনুসরণ করতে হবে-
- প্রথমে National Testing Agency (NTA)- এর নির্দিষ্ট CUET UG পোর্টালে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করুন।
- নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে লগইন আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
- লগইন করে নিজের ব্যক্তিগত তথ্য এবং দ্বাদশ শ্রেণির শিক্ষাগত বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
- নির্দিষ্ট ফরম্যাটে পাসপোর্ট সাইজ ছবি এবং সই (Signature) আপলোড করতে হবে। ভুল ফরম্যাট হলে ফর্ম রিজেক্ট হতে পারে।
- যে যে বিষয় নিয়ে পরীক্ষা দিতে চান এবং যে কোর্সে ভর্তি হতে চান, সেগুলি বেছে নিন। বিষয় নির্বাচন করার সময় বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা শর্ত দেখে নেওয়া জরুরি।
- ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে।
- সব তথ্য একবার ভালো করে দেখে নিয়ে ফর্ম সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট বা PDF কপি সংরক্ষণ করে রাখুন।
আবেদন ফি
আবেদন ফি প্রার্থীর ক্যাটেগরি (General, OBC, SC, ST ইত্যাদি) এবং নির্বাচিত বিষয়ের সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
ক্যাটেগরি অনুযায়ী আবেদন ফি (৩টি বিষয়ের জন্য)
- General (UR): ₹১,০০০/-
- OBC/EWS: ₹৯০০/-
- SC/ST/PwD: ₹৮০০/-
ক্যাটেগরি অনুযায়ী আবেদন ফি (অতিরিক্ত প্রতিটি বিষয়ের জন্য)
- General (UR): ₹৪০০/-
- OBC/EWS: ₹৩৭৫/-
- SC/ST/PwD: ₹৩৫০/-
বিস্তারিত ফি স্ট্রাকচার অফিসিয়াল নোটিফিকেশনেই উল্লেখ করা থাকবে।
কারা আবেদন করতে পারবেন?
- যাঁরা দ্বাদশ শ্রেণি পাশ করেছেন বা চলতি বছরে পরীক্ষা দিচ্ছেন
- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের যোগ্যতা মানদণ্ড পূরণ করতে হবে
- বয়সসীমা ও বিষয়ভিত্তিক শর্ত বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা হতে পারে
গুরুত্বপূর্ণ তারিখ
CUET UG Exam- 2026-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
CUET UG Exam 2026 Official Notification: Download Now
কেন গুরুত্বপূর্ণ এই পরীক্ষা?
CUET UG Exam চালু হওয়ার ফলে দেশের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার বদলে একটি অভিন্ন পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ায় পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হয়েছে। পাশাপাশি, মেধার ভিত্তিতে মূল্যায়ন হওয়ায় পড়ুয়ারা সমান সুযোগ পাচ্ছেন।
এর ফলে দেশের নামী ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার পথ আগের তুলনায় অনেকটাই সহজ ও সংগঠিত হয়েছে। এই পরীক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এনেছে। যাঁরা স্নাতক স্তরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
